উন্নতির সুযোগ দেখছেন গার্দিওলা

বায়ার্ন মিউনিখ কোচ পেপ গার্দিওলা বুন্দেসলিগায় তুলনামূলক বিচারে দুর্বল উলফসবার্গের বিপক্ষে মাত্র ১-০ গোলে জয় পাওয়ার পর দলীয় উন্নতির ওপর গুরুত্বারোপ করেছেন । আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লীগে বায়ার্ন প্রতিদ্বন্দ্বিতা করবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির সঙ্গে। আর এই ম্যাচে ভাল কিছু করতে হলে দলীয় সমঝোতা বৃদ্ধির কোন বিকল্প নেই বলে বলে মনে করছেন গার্দিওলা। শনিবার এ্যালিয়াঞ্জ এ্যারেনায় অনুষ্ঠিত বুন্দেসলীগার ম্যাচে বল দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকলেও উলভসবার্গের রক্ষুনব্যুহে মাত্র একবারই তারা সফলতার সঙ্গে হানা দিতে পেরেছে। ম্যাচের পুরো সময় জুড়ে গোল পোস্ট লক্ষ্য করে মাত্র ১১টি শট নিতে পেরেছে তার ব্যাভারিয়ানরা। শুধু তাই নয় মাঠে তাদের খেলায়ও ছিল না বায়ার্নের সেই স্বভাবসুলভ গতিশীলতা। দলের পক্ষে একমাত্র গোলটি আসে জার্মান মিডফিল্ডার থমাস মুলারের কাছ থেকে। বুন্দেস লীগায় চলতি মৌসুমে এটি ছিল তার প্রথম গোল। ম্যাচের ৬৩তম মিনিটে বাঁ প্রান্ত থেকে সতীর্থ ফ্রাঙ্ক রিবেরির কাছ থেকে পাওয়া বলটিকে গোলে পরিণত করেন তিনি। উলফসবার্গের রক্ষন বুহ্যের সামনে বারবারই খেই হারিয়ে ফেলা বায়ার্ন স্ট্রাইকারদের পারফরম্যান্স মোটেই মন:পুত হয়নি সাবেক বার্সেলোনা কোচের। এই স্প্যানিয়ার্ড বলেন, ‘ আমরা জয় পেয়েছি ঠিকই। তারপরও অনেক বিষয়ে আমাদের আরো উন্নতি করতে হবে। দ্বিতীয়ার্ধে আমাদের কিছু সমস্যার মধ্যে পড়তে হয়েছে, যার সমাধান করা দরকার। আমি জানি তাহলেই কেবল আমরা ম্যানচেস্টারে আমরা ভাল পারফরম্যান্স করতে পারব।’ ইতোমধ্যে অবশ্য লীগ ম্যাচে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি। আর এই হারের ফলে ঘরোয়া লীগের পয়েন্ট তাািলকায় ৫ অবস্থানে নেমে এসেছে ম্যানুয়েল পেলিগ্রিনির দল। তারপরও প্রতিপক্ষ দলটির মোকাবেলা করতে হলে নিজ দলকে আরো আটাসাট হতে হবে বলে মনে করেন গার্দিওলা। ইংল্যান্ড সফরের বিষয়টি বিবেচনায় রেখে দ্বিতীয়ার্ধে এ্যারিয়ান রোবেন, বাস্তিয়ান শোয়েনস্টেইগার এবং মারিও মানজুকিচকে মাঠ থেকে তুলে নেন গার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগে ডি গ্রুপভুক্ত বায়ার্ন ও সিটি দুই দলই এখন লড়ছে শীর্ষস্থান দখলের জন্য। বায়ার্ন তাদের প্রথম ম্যাচে সিএসকেএ মস্কোকে ৩-০ গোলে হারিয়েছে। সিটিও তাদের প্রথম ম্যাচে ভিক্টোরিয়া প¬াজেনের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে। এদিকে চ্যাম্পিয়ন্স লীগের পরবর্তী ম্যাচের প্রস্তুতি ভালভাবেই সেরেছে বরুশিয়া ডর্টমুন্ড। ১০ জনের ফ্রেইবার্গকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। মঙ্গলবার নিজেদের মাঠে মার্শেইর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে অংশ নিবে ডর্টমুন্ড। ফলে গোল ব্যবধানে চীর প্রতিদ্বন্দ্বি বায়ার্নকে পেছনে ফেলে ঘরোয়া লীগের পয়েন্ট তালিকার শীর্ষস্থানটিও নিজেদের দখলে রেখেছে তারা। আগের ম্যাচে নাপোলির কাছে হারা ডর্টমুন্ডকে চ্যাম্পিয়ন্স লীগে টিকে থাকতে হলে মঙ্গলবার অবশ্যই জয় পেতে হবে।