নারায়ণগঞ্জ দ্বিতীয় বিভাগ ফুটবল

স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জ ইপিলিয়ন দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ স্পোর্টস একাডেমী। গত শুক্রবার ওসমানী পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত লিগ ফাইনালে নারায়ণগঞ্জ স্পোর্টস একাডেমী টাইব্রেকারে ৫-৪ গোলে বন্ধন ফুটবল কোচিং সেন্টারকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। নির্ধারিত সময়ে খেলাটি গোল শূন্য ছিল। লিগের সর্বোচ্চ গোলদাতা হন রানার্স-আপ বন্ধনের আরিফ। ম্যান অব দি ফাইনাল হন চ্যাম্পিয়ন দলের গোলকিপার হাবিব। ১৬টি দল নিয়ে দ্বিতীয় বিভাগের খেলা শুরু হয়েছিল। নারায়ণগঞ্জের ফুটবল উন্নয়নে ইপিলিয়ন গ্রুপ তিন বছরের জন্য অর্থায়ন করছে।