সমৃদ্ধ দেশ গড়তে একত্রে কাজ করতে হবে
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১০
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সুশৃঙ্খল ও সার্বিক সমন্বয়ের মাধ্যমে আর্ত-মানবতার সেবা প্রদান ত্বরান্বিত করে সমাজের পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নেয়া সম্ভব। এ জন্য সমাজ থেকে ক্ষুধা, দারিদ্র্য, অশিক্ষা, সামাজিক কুসংস্কার দূরীকরণ ও ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাসের প্রচেষ্টা অব্যাহত রেখে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে রোটারী ক্লাবসহ সকলকে একত্রে কাজ করতে হবে। গত শনিবার সন্ধ্যায় ঢাকা অফিসার্স ক্লাবে রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট, আরআই ডিস্ট্রিক-৩২৮১ বাংলাদেশ-এর ৩৮তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট-এর বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান ড. হাশমত আরার সভাপতিত্বে ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান গোলাম মোস্তফা, ডিস্ট্রিক গভর্নর-ইলেক্ট রোটারিয়ান সাফিনা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।