বিচ্ছেদের ৩০ বছর পর দেখা দুই ভাই-বোনের

ভাই-বোনের বিচ্ছেদের বেদনা তারাই বোঝে যাদের জীবনে এই দু:খজনক ঘটনা ঘটে । কিন্তু ব্যথার হূদয়ে আনন্দ ফিরে আসে যদি আবার মিলন হয়। কিন্তু সেটা যদি হয় বহু বছর পর তাহলে আনন্দটা কেমন সেটা হয়তো ভাষায় প্রকাশ করা যাবেনা। ক্যালিফোর্নিয়ায় এক ভাই তার বোনকে ফিরে পেল বিচ্ছেদের ৩০বছর পর! ১৯৭০ সালে মা-বাবার মধ্যে বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদ ঘটে দুই ভাই-বোনের মধ্যেও। সিনডে মুর (১৪) তার মায়ের সঙ্গে চলে যান এবং তার ভাই রবার্ট উইলিয়ামসনকে (৬) বাবা রেখে দেন। এরপর বহু বছর ধরে একজন আরেকজনকে খুঁজছিলেন। কিন্তু এতদিন ভাগ্যটা হয়তো ওদের সঙ্গে প্রতারণা করেছে! কারণ তারা একই সঙ্গে মার্কিন নেভিতে চাকরি করছিলেন। অথচ দুইজনের কেউ সেটা জানতে পারেননি ক্ষুণাক্ষরেও। দুই মাস আগে সিনডে তার বাবাকে ফোন করেন এবং জানতে পারেন তার ভাই উইলিয়ামসন মার্কিন নেভিতে চাকরি করছেন। মিলিটারি হেলথ সেন্টারের কমান্ডার মুরে তাঁর প্রধান অফিসার জেরেমি সায়মনকে তাঁর ভাইয়ের নাম দেয়ার ১৫ মিনিটের মধ্যে তিনি দুই ভাইবোনকে ফোনে কথা বলিয়ে দেন। এরপর গত শুক্রবার তাদের ভাই-বোনের মধ্যে দেখা হয়! - ডেইলি মেইল