সঞ্জয়ের কণ্ঠে ভাওয়াইয়া গান 'আকালি ঝুম ঝুম করে'

বৃহত্তর রংপুর অঞ্চলসহ সমগ্র উত্তরবঙ্গের একটি জনপ্রিয়  ভাওয়াইয়া গান 'আকালি ঝুম ঝুম করে'। ভাওয়াইয়া সম্রাট আববাস উদ্দীনের রংপুরী ভাষার এই গানটি নতুন করে গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী সঞ্জয় কুমার। একই সঙ্গে এই গানের সঙ্গীত আয়োজন ও করেছেন তিনি।

সম্প্রতি কণ্ঠশিল্পী সঞ্জয় কুমার কণ্ঠ দিয়েছেন ভাওয়াইয়া সম্রাট আববাস উদ্দীনের এই গানে। এর আগেও বেশ কয়েকটি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নিজ গানের সঙ্গীত আয়োজন করে আসছেন তিনি। সম্প্রতি 'আকালি ঝুম ঝুম করে...' এই গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীত আয়োজনও করেছেন তিনি। 

এছাড়াও গানের সঙ্গে জেসন সোহেলের পরিচালনায় মিউজিক ভিডিও নির্মাণ করা হয়। এখানে মডেল হিসেবে দেখা যাবে সাইফ সাইফুল ও শ্রাবন্তী মৌকে। পাশাপাশি ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম।

ইত্তেফাক/জেডএইচডি