আজকের রাশিফল
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ১৯:৪২
আজ ১৬ আশ্বিন ১৪২০ বঙ্গাব্দ এবং ২৪ জিলক্বদ, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.০০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার উপর প্রভাবকারী গ্রহ রবি ও শুক্র। আপনার শুভসংখ্যা ১ ও ৬। শুভবার রবি ও শুক্রবার। শুভরত্ন :রুবী ও হীরা।
প্রকৃতিগতভাবে আপনি:আত্মবিশ্বাসী ও উচ্চাভিলাষী। আপনার শিল্পানুরাগ ও বিচারবোধ প্রবল। আপনার প্রতিভা বহুমুখী। নিজের মেধা বিকাশের সুযোগও পাবেন আপনি। আপনি শান্তি চান। ঝগড়া-বিবাদ এড়িয়ে চলতে চান। কিন্তু বলিষ্ঠভাবে নিজের মত ব্যক্ত করতে দ্বিধা করেন না। একারণে অনেক শত্রুতার সম্মুখীন হবেন আপনি। আপনার পরিকল্পনা বাস্তবায়নে বাধাও আসবে অনেক। নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে আপনাকে দৃঢ় থাকতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ড. এনিবেসান্ত, লিয়াকত আলী খান, শচীন দেব বর্মন, জ্যোতিষী টি আহমেদ, সুরকার উইলিয়াম এডওয়ার্ড বোয়িং, শিবাজী মানসন।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ চাকরিজীবীদের জন্য দিনটি খুব একটা শুভ নয়। কর্ম পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। উত্তেজনা পরিহার করে চলুন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কোন পরীক্ষায় সাফল্য আসতে পারে। চাকরি ইন্টারভিউতে সফল হবার সম্ভাবনা আছে। দৈনন্দিন কাজকর্মে অগ্রগতি আশা করা যায়। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ কাজকর্মে উত্সাহ পাবেন। অনুকূল পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করুন। ব্যবসায়িক দিক ভালো নাও যেতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে কোন ধরনের বাধার সম্মুখীন হতে পারেন। হঠাত্ অসুস্থবোধ করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ সামগ্রিকভাবে দিনটি শুভ সম্ভাবনাময়। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। আজ গুরুত্বপূর্ণ কোন সিদ্ধান্ত নিতে হতে পারে। চাকরিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে সাফল্য পাবেন। যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অধিকতর সচেতন হবার চেষ্টা করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ শিল্প মালিকদের জন্য দিনটি মিশ্রো সম্ভাবনাময়। অনভিপ্রেত কোন সমস্যার উদ্ভব হতে পারে। কারখানার শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে। উত্পাদন বাধাগ্রস্ত হতে পারে। সমস্যা সমাধানে কোন নেতার সহযোগিতা পাবেন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর\ চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্রো সম্ভাবনাময়। কর্মস্থলে দায়িত্ব বৃদ্ধি পাবে। ফলে পরিশ্রম ও বৃদ্ধি পাবে। কোন সন্তানের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ যে কোন পরিস্থিতি মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। সামান্য ব্যাপারে উত্তেজিত হয়ে উঠতে পারেন। ফলে নিজে ক্ষতিগ্রস্ত হবার আশংকা আছে। স্থাবর সম্পত্তি লাভের সম্ভাবনা আছে। কারো ব্যবহারে মনে কষ্ট পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ যন্ত্রপাতি ও যানবাহনের ব্যবহারে সর্তকতা অবলম্বন করুন। কলকারখানার শ্রমিকদের জন্য দিনটি খুব একটা শুভ নাও হতে পারে। কোন ধরনের আঘাত প্রাপ্তির আশংকা আছে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোন কারণে অন্য মনস্কও থাকতে পারেন। আজ কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি\ আর্থিকদিক ব্যয় বহুল হবার আশংকা আছে। মাত্রাতিরিক্ত ব্যয়ের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হবেন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মস্থলে কোন ধরনের অস্থিরতা দেখা দিতে পারে। কোন কারণে উত্তেজিত হওয়া ঠিক হবে না। বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পাবেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। আজ কোন প্রত্যাশা পূরণ হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ\ শরীর খুব একটা ভালো যাবে না। ঠাণ্ডা অথবা এলার্জী জাতীয় রোগে ভুগতে পারেন। কর্মোদ্যোমে বিশেষ কোন কাজের সাফল্য লাভের সহায়ক হবে। যে কোন কাজে ধৈর্য ও সহিষ্ণুতা বজায় রাখুন। ওষুধ বা রাসায়নিক দ্রব্যের ব্যবসায় লাভবান হতে পারেন। যোগাযোগ শুভ।