ঐশ্চরিয়ার ফেরা এখনও অনিশ্চিত!
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২০:১৮
২০১০ সালে ঐশ্বরিয়ার সর্বশেষ অভিনীত চলচ্চিত্র ‘গুজারিশ’ মুক্তি পায়। মাতৃত্বজনিত কারণে এরপর এ পর্যন্ত কোনো ছবিতে কাজ করেননি তিনি। তবে গত এক বছর ধরেই গুঞ্জন চলছে ঐশ্বরিয়ার চলচ্চিত্রে ফিরে আসা নিয়ে। কিন্তু অভিষেক বলছেন অন্য কথা। তিনি বলেন, ‘ঐশ্বরিয়ার ফেরা এখনও ঠিক হয়নি। ‘হ্যাপি অ্যানিভার্সারি’ চলচ্চিত্রে ঐশ্বরিয়ার অভিনয় এখনও কনফার্ম হয়নি। অ্যাশ এখনও স্ক্রিপ্ট পড়ছে। পছন্দ হলে তবেই করবে। তাই সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই ঐশ্বরিয়ার ফেরা এখনও নিশ্চিত হয়নি।’