জোলির জন্য ৩ লক্ষ ডলারের ডায়মন্ড নেকলেস

হলিউড তারকাদের বেলায় হরহামেশাই দেখা যায় বিলাসবহুল জীবনযাপন করতে। এ নিয়ে বহুবার সংবাদেও আসেন তারা। সেই ধারায় এবার শিরোনাম হলেন অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট জুটি। বেশিরভাগ সময় এই জুটি বিলাসবহুল জীবন যাপনের জন্যই শিরোনাম হয়ে থাকেন। সম্প্রতি ব্র্যাড পিট তার দীর্ঘদিনের প্রেমিক অ্যাঞ্জেলিনা জোলিকে উপহার দিলেন ৩ লক্ষ ডলার মূল্যের একটি ডায়মন্ডের নেকলেস। এবারের অস্ট্রেলিয়া ট্যুরে জোলির জন্য এটিই ব্র্যাড পিটের উপহার। এর আগে লন্ডন ভ্রমণে এসে ব্র্যাড পিট একটি প্রাইভেট জেট উপহার দিয়েছিলেন জোলিকে।