জীবন নিয়ে শঙ্কায় ছিলেন ডায়ানা

যুক্তরাজ্যের রাজপরিবারের সাবেক রাজবধূ প্রিন্সেস ডায়ানা তার জীবন নিয়ে শঙ্কায় ছিলেন। এ কারণেই বড় ছেলে প্রিন্স উইলিয়াম আর তার ভবিষ্যত্ স্ত্রী-সন্তানদের আশীর্বাদ দিয়ে একটি গোপন টেপ রেকর্ড করেছিলেন তিনি। তার অবর্তমানে সন্তানদের কে নির্দেশনা দেবে সে চিন্তা থেকে ডায়ানা মা সুলভ কিছু উপদেশও দেন টেপটিতে। টেপটির অস্তিত্বের কথা প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের ‘দ্য গ্লোব’ সাময়িকী। ডায়ানার খুব ঘনিষ্ঠ এক বন্ধুর কাছ থেকেই এ টেপের খবর পাওয়া গেছে বলে জানায় তারা। টেপে ভবিষ্যত্ নাতি-নাতনির জন্য ডায়ানা বলেন, “তোমার সন্তানদের আমার ভালোবাসা জানিয়ে। তাদের বোলো, সবসময়ই তাদের সঙ্গে থাকবে আমার বুকভরা ভালোবাসা আর শুভকামনা।” — বিডিনিউজ