আফগানিস্তানে জঙ্গি হামলায় পুলিশসহ নিহত ১১
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২০:৫৬
পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে সোমবার একটি নিরাপত্তা টহল চৌকিতে জঙ্গি হামলার ঘটনায় ১১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশের একটি সূত্র। অবি জেলার পুলিশ প্রধান শির আগা আলিকোয়াজি বলেন, ১০ থেকে ১৫ জনের একটি জঙ্গি গ্রুপ রবিবার দিবাগত রাত দুইটায় অবি জেলার প্রধান সড়কের ওপর আফগান লোকাল পুলিশের (এএলপি) একটি টহল চৌকিতে হামলা চালায়। প্রায় এক ঘন্টাব্যাপী এই সংঘর্ষে এএলপি’র চার সদস্য, তিনজন বেসামরিক নাগরিক এবং চার জঙ্গি নিহত হয়।