বীমা শিল্পের কর্মকর্তা কর্মচারীদের দেখবে কে?
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩২
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে আলোচনা হচ্ছে। এদিকে একটি বীমা কোম্পানিতে ডিগ্রী/মাস্টার্স পাস করা একজন কর্মকর্তা বেতন পায় ৫০০০ থেকে ৬০০০ টাকা। এখানে কোনো নীতিমালা নেই। যে যার মতো বেতন দিচ্ছে। দেশে চাকরি নেই। তাই এ বেতনেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি করতে হচ্ছে। বীমার মালিকগণ আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে আর তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ মানবেতর জীবনযাপন করছে। এ ব্যাপারে বীমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কোনো কিছু করার আছে কি?
মো. কবিরুল আজাদ, মনকাশাইর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া