চট্টগ্রাম জেলা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল

বাঁশবাড়িয়া ও আনোয়ারা স্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামে বঙ্গবন্ধু ফুটবলে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাইমারি স্কুল এবং বঙ্গমাতা ফুটবলে আনোয়ারা উপজেলার হাজী মীর আহমদ সরকারি প্রাইমারি স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালক গ্রুপে বাঁশবাড়িয়া প্রাইমারি স্কুল ৩-০ গোলে বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাইমারি স্কুলকে এবং বালিকা গ্রুপে হাজী মীর আহমদ সরকারি প্রাইমারি স্কুল ২-১ গোলে পটিয়া উপজেলার লাখেরা সরকারি প্রাইমারি স্কুলকে পরাজিত করে। বিজয়ী দল দু’টি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় খেলবে। আজ মঙ্গলবার থেকে চট্টগ্রাম সদরে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হচ্ছে।