ওয়ালটন জুনিয়র কুস্তি শুরু আজ

ওয়ালটন জুনিয়র কুস্তি শুরু হচ্ছে আজ। হ্যান্ডবল স্টেডিয়ামে বেলা ১২টায় খেলা শুরু হবে। পৌনে পাঁচ লাখ টাকার এই টুর্নামেন্টে প্রথম স্থান পাওয়া কুস্তিগীরদের ২০ হাজার টাকা করে পুরস্কার দেয়া হবে। কুস্তি ফেডারেশন আগামী বছর ইসলামিক সলিডারিটি কুস্তি আয়োজন করবে। ৬৪টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। একলাখ ২০ হাজার ডলার বাজেট।