ছাত্রলীগের হামলায় আওয়ামী লীগ নেতা আহত

টাঙ্গাইলের নাগরপুরে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে উপজেলা ছাত্রলীগের হামলায় ঢাকা মহানগর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা এস এম তারেক মাহমুদ গুরুতর আহত হয়েছেন। সে রবিবার রাতে নাগরপুর কলেজ রোডের স্বাধীন হোটেলের সামনে মোটর সাইকেল নিয়ে কেনাকাটার জন্য গেলে ছাত্রলীগের ৮/১০জন হামলা চালালে সে গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাগরপুর হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।