প্রতিবন্ধী মেয়েকে হারিয়ে মা দিশেহারা
ময়মনসিংহ প্রতিনিধি ও হালুয়াঘাট সংবাদদাতা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০০
প্রতিবন্ধী মেয়ে নার্গিসকে হারিয়ে মা জুলেখো খাতুন দিশেহারা। গত ৫ মাস অতিবাহিত হলেও নার্গিসের কোন সন্ধান মিলেনি। মেয়ে হারানোয় তিনি এখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের হালুয়াঘাটে।
জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা সদরের আকনপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের কন্যা মোছাঃ নার্গিস আক্তার (২৬)। গত ১৯ এপ্রিল পিত্রালয় থেকে অভিমান করে পালিয়ে যায়। নার্গিস জন্মসূত্রে প্রতিবন্ধী। সে বিবাহিত। রানী নামে ৮ বছরের একজন কন্যা সন্তানও রয়েছে নার্গিসের। এ ব্যাপারে নার্গিসের বড় ভাই মোঃ দেলোয়ার হোসেন বাদি হয়ে হালুয়াঘাট থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ৯৩০, তারিখ ঃ ২৬/০৪/১৩। অল বাংলাদেশ বার্তা নং ১৭৫। সে কথা বলতে পারে না। কিন্তু ইশারা-ইঙ্গিতে তার তিন ভাই, তিন বোনের কথা বলতে পারে। মেয়েটির মাথার চুল লম্বা, শরীরের রং ফর্সা এবং উচ্চতা ৫ ফুট। যোগাযোগ: মোঃ দেলোয়ার হোসেন, হালুয়াঘাট, ময়মনসিংহ— ০১৮৪৫৬১০৯৪৯ ।