ভাণ্ডারিয়ায় নারীর অংশগ্রহণে মানববন্ধন
ভাণ্ডারিয়া(পিরোজপুর)সংবাদদাতা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০২
গতকাল সোমবার ভাণ্ডারিয়ায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে “নারীর অগ্রযাত্রায় ধর্মীয় মূল্যবোধ ও আচার-অনুষ্ঠানে বাধা নয় বরং পরিপূরক”—এ শ্লোগানকে সামনে রেখে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, মাধ্যমিক বিদ্যালয়,ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা ও শিয়ালকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং উপজেলার ২০টি নারী সংগঠনের নেত্রীরা এতে অংশগ্রহণ করেন। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, নির্বাহী অফিসার কাজী মাহবুবুর রশিদ, ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, সাইয়েদা জাহানারা বারেক, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জহিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ফাইজুর রশিদ,অধ্যক্ষ আবুল বাসার বাদশা, হাসিনা বেগম প্রমুখ।