ভাণ্ডারিয়ায় জাতীয় পার্টি জেপি’র উঠান বৈঠক

ভাণ্ডারিয়ায় গতকাল সোমবার দুস্থ কল্যাণ সংস্থা ও জাতীয় পার্টি (জেপি’র) উপজেলার দক্ষিণ ভাণ্ডারিয়া নারী নেত্রী রিনা আক্তারের বাড়িতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (জেপি’র) এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি জেপি’র নির্বাচন পরিচালনা কমিটির উপজেলা যুগ্ম আহবায়ক ও ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার। বক্তব্য রাখেন, দুস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজি, নারী নেত্রী সালমা আহম্মেদ, ফাতেমা আক্তার, তাছলিমা বেগম, সাহিদা খানম, মমতাজ বেগম, উষা রানী, মাহিনুর বেগম, ফোয়ারা বেগম রিনা, পাপিয়া বেগম ও সেলিনারা সেলি প্রমুখ। সভায় বক্তারা বলেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু’র সাইকেল মার্কায় ভোট দিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।