জ্বিনের বাদশা গ্রেফতার!

রবিবার দাউদকান্দির আমিরাবাদ নামক স্থানে হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাস তল্লাশী করে প্রতারক জ্বিনের বাদশাকে গ্রেফতার করে। গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার বড়মারিয়া গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আলম মণ্ডল দীর্ঘদিন যাবত্ বিভিন্ন কৌশলে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়। কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট বাসস্ট্যান্ডে অজ্ঞাতনামা এক মহিলার সাথে প্রতারণা করে ১ ভরি ১০ আনা ৭ রতি ওজনের ৮ জোড়া কানের দুল হাতিয়ে নিয়ে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। দাউদকান্দি হাইওয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আমিরাবাদ নামক স্থান থেকে প্রতারক জ্বিনের বাদশা আলম মণ্ডলকে গ্রেফতার করে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।