বিষ প্রয়োগে মাছ নিধন
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৩
সৈয়দপুরের একটি পুকুরে কীটনাশক প্রয়োগ করে প্রতিপক্ষের প্রায় ৩০ হাজার বিভিন্ন জাতের মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সৈয়দপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় এ ঘটনাটি ঘটে গতকাল সোমবার। এ ঘটনায় সৈয়দপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, পৌরসভা এলাকার কাজীপাড়ায় মৃত মোহাম্মদ আলীর ছেলে খাজা মইনুদ্দিনের প্রতিপক্ষের সঙ্গে পৈত্রিক জমি নিয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ অবস্থায় আদালত থেকে বিবাদীর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু আইয়ুব আলী ও তার ছেলেরা ওইদিন বিবাদমান জমির একটি পুকুরে মাছ ছাড়তে যান। এ সময় উভয়পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন পুকুরে কীটনাশক ছুঁড়ে ফেলেন। এতে পুকুরে থাকা সব মাছ মারা যায়।