কাউখালীতে জেপির কর্মীসভা অনুষ্ঠিত

রবিবার কাউখালীর ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন জাতীয় পার্টির (জেপি) উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শিয়ালকাঠীর জোলাগাতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এনামুল হক আকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি মাহাবুবুর রহমান খান। বক্তব্য রাখেন জেপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম তালুকদার, অধ্যক্ষ আঃ সামাদ, সাবেক ইউপি চেয়ারম্যান একে এস জাফর আলী, শ্রমিক পার্টির সভাপতি হারুন আর রশীদ, ইউনিয়ন জেপি’র সাধারণ সম্পাদক শাজাহান মোল্লা, আঃ রশীদ, আমির হোসেন হাওলাদার, হাতেম উদ্দিন গাজী, আঃ জব্বার, কাওসার হোসেন, সুলতান হোসেন হাওলাদার, মোসলেম আলী দর্জী, ইউপি সদস্য মহারাজ হোসেন, রিপন হাওলাদার প্রমুখ। বক্তারা জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাত মজবুত করার লক্ষ্যে দলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার আহবান জানান। পরে কাউখালীর জোলাগাতী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের গণসংযোগ ও তদারকির জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়।