সাঈদীর আপিল শুনানি অব্যাহত
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১২
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ফাঁসির রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের শুনানি অব্যাহত রয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ট্রাইব্যুনালের রায় পড়া শেষ হয়েছে। এরপর আসামি পক্ষের আইনজীবীরা ট্রাইব্যুনালে সাক্ষীদের দেয়া জবানবন্দি উপস্থাপন শুরু করেছেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। সাঈদীর পক্ষে অ্যাডভোকেট এসএম শাহজাহান ট্রাইব্যুনালের রায় পড়া শেষ করেন।