গোল্ডেন টি কি স্বাস্থ্যকর
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৪
ব্লাক টি, গ্রীন টি সম্পর্কে আমাদের মোটামুটি জানা। বাণিজ্যিক উদ্দেশ্যে এবার গোল্ডেন টি বা সোনালি চা নামে এক ধরনের চা বাজারজাত করছে একাধিক কোম্পানি। বলা হচ্ছে গোল্ডেন টি-এর রয়েছে নানা উপকারী দিক। তবে দুবাই মিউনিসিপ্যালিটির বিশেষজ্ঞরা বলছেন, গোল্ডেন টি কোন উপকারে আসে না। আবার ক্ষতিকরও নয়। গোল্ডেন টি-এর ক্ষতিকর প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা ও ডাক্তাররা যখন সোচ্চার হলেন তখনই দুবাই মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে এ অভিমত দেয়া হলো। দুবাই মিউনিসিপ্যালিটির ফুড কন্ট্রোল বিভাগের পরিচালক খালিদ শরীফ উল্লেখ করেছেন, গোল্ডেন টি সম্পর্কে আমরা মানুষকে শুধু সতর্ক করতে পারি, গোল্ডেন টি-এর স্বাস্থ্যগত উপকারিতা নেই।