সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় দেখে বিএনপি ব্যবস্থা নেবে :মওদুদ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে রায় ঘোষণা হবে। বিএনপি এই রায় দেখে ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ভূমিহীন দল আয়োজিত ‘জাতীয় রাজনীতি:গন্তব্য কোথায়?’ শীর্ষক আলোচনাসভাশেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মওদুদ বলেন, সরকার সংবিধান সংশোধন করুক আর না করুক আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে। কারণ সংবিধানের যে অনুচ্ছেদ জনগণের প্রতিফলন ঘটাতে পারে না, তা এমনিতেই ম?ূল্যহীন হয়ে পড়ে। তাছাড়া গণতন্ত্র চলবে জনগণের ইচ্ছা অনুযায়ী, কোনো স্বৈরশাসকের ইচ্ছায় নয়। আওয়ামী লীগ জোর করে নির্বাচন করতে চাইলে জনগণ তাদের একঘরে করবে। তারা কোনো ভোটারের কাছে বা ভোটকেন্দেযেতে পারবে না। তখন সরকার বাধ্য হয়েই তত্ত্বাবধায়ক দেবে। সভায় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম বলেন, বাংলাদেশে গণতন্ত্র যেন সোনার হরিণ। গণতন্ত্র উঁকি-ঝুঁকি দিয়ে কোথায় যেন চলে যায়, আবার লড়াই-সংগ্রামের মাধ্যমে তাকে ফিরিয়ে আনতে হয়। শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে গণতন্ত্র ধ্বংস করতে চেয়েছিলেন। এখন শেখ হাসিনা স্বৈরতন্ত্র কায়েম করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চান। তিনি বলেন, আওয়ামী লীগ যখনই নির্বাচনের ঘোষণা দেবে, তখনই খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো ভূমিকা রাখলে তাদের কপালেও দুর্গতি আছে। আয়োজক সংগঠনের সভাপতি কামালউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ফারুখ আহমেদ, বিএনপির সাবেক এমপি হেলেন জেরিন খান ও স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রাহমতুল্লাহ প্রমুখ।