ঝিনাইগাতীতে অজ্ঞান পার্টির কবলে ইউপি চেয়ারম্যানসহ একই পরিবারের ৮ জন
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৬
জেলার ঝিনাইগাতী উপজেলার মানিককুড়া গ্রামে গত রবিবার মধ্যরাতে ইউপি চেয়ারম্যানসহ একই পরিবারের ৮ সদস্য অজ্ঞান পার্টির কবলে পড়েছে। তারা হলেন—নলকুড়া ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান (৬০), তার স্ত্রী রশিদা বেগম (৫০), খালেক সাইফুল্লাহ (২৫), আজেদা বেগম (২০), সাদিক (৩), শাহানা খাতুন (২০), মোকসেদ আলী (৭৫) ও ফুলবানু (৬০)। এদের মধ্যে ৫ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ৩ জনকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নলকুড়া ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমানের বাড়িতে গিয়ে অজ্ঞান পার্টির সদস্যদের দেয়া চেতনানাশক ওষুধ খেয়ে তারা অজ্ঞান হয়ে পড়ে। থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের মতে, অজ্ঞানপার্টির সদস্যরা চুরি করার উদ্দেশ্যে এ কাজ করেছে।