জাল টাকাসহ সাবেক এমপি পুত্র গ্রেফতার

রাজধানীর মিরপুর রোডে আড়ং ভবনের সামনে ‘সংসদ সদস্য’ স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে ইফতেখার কদর ওরফে রানা (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে র্যাব। ইফতেখার কদর ওরফে রানা যশোরের মনিরামপুরের বিএনপি’র সাবেক সংসদ সদস্য আলী কদরের ছেলে। ইফতেখার কদরের ব্যবহূত গাড়িতে র্যাব তল্লাশি চালিয়ে ৩৫ হাজার টাকা উদ্ধার করে। তবে টাকাগুলো জাল। গতকাল সোমবার দুপুরে ঘটে এ ঘটনা। র্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দীন খান জানান, গোয়েন্দা তথ্য ছিল আড়ং ভবনের সামনে গাড়িতে জাল টাকা নিয়ে এক যুবক অপেক্ষা করছে। এর ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেফতার রানাকে র্যাব-২ এর শেরেবাংলা নগর অফিসে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার বাবার নাম আলী কদর এমপি বলে জানান।