সাতক্ষীরায় বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

জেলার তলুইগাছা সীমান্তের সোনাই নদীতে মাছ ধরার সময় এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ। বিজিবি তলুইগাছা বিওপির কমান্ডার সুবেদার নজরুল ইসলাম জানান, কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের আব্দুর রহিম সীমান্তবর্তী সোনাই নদীতে গতকাল সোমবার দুপুরে মাছ ধরছিল। এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় তাকে ফেরত নিতে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে একটি চিঠি দেয়া হয়েছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ আর পারভেজ মজুমদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।