নওগাঁ সড়ক নির্মিত হলে ভাঙ্গুড়া হবে তিলোত্তমা

পাবনা জেলাধীন চলনবিলের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ভাঙ্গুড়া উপজেলা অবস্থিত। এ অঞ্চলের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, উন্নয়ন ও প্রশাসনিক সুবিধার্থে ১৯৮১ সালে চাটমোহর ও ফরিদপুর থানার কিয়দংশ নিয়ে ভাঙ্গুড়ায় একটি নতুন থানা স্থাপন করা হয়। ভৌগোলিক কারণে বর্তমান ভাঙ্গুড়া ঐ দুটি উপজেলার চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। কিন্তু এ উপজেলার বৃহত্ এলাকা চলনবিলের মধ্যে অবস্থান করায় ৩২ বছরেও এর কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অথচ একটি মাত্র সড়ক নির্মাণ শেষ করতে পারলে এখানে যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। ঢাকা ও রংপুর বিভাগের সাথে সড়ক পথের দূরত্ব কমবে ৩০ কিলোমিটার। তখন ভাঙ্গুড়া হবে পাবনার প্রবেশদ্বার ও তিলোত্তমা একটি উপজেলা। এখানে গড়ে উঠবে বড় শিল্প কল- কারখানা, সমৃদ্ধ হবে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাঙ্গন।