ড্রপবক্সে সংরক্ষিত হবে স্ক্রিনশট

ক্লাউড স্টোরেজ হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি সার্ভিসের নাম ড্রপবক্স। এর মাধ্যমে পিসির যেকোনো ফাইল এবং ফোল্ডার ক্লাউডে সংরক্ষণ করা যায় এবং অন্যদের সাথে সহজেই শেয়ার করা যায়। এবারে এতে যুক্ত হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট সংরক্ষণ ও শেয়ারিংয়ের সুবিধা। এখন থেকে পিসিতে যেকোনো স্ক্রিনশট নিলেই সেটি সরাসরি সংরক্ষণ করা যাবে ড্রপবক্সে। আর ড্রপবক্স নিজে থেকেই এর জন্য একটি লিংক তৈরি করবে এবং ক্লিপবোর্ডে কপি করে রাখবে। ফলে এই স্ক্রিনশট শেয়ার করা যাবে অন্য যে কারও সাথে। ম্যাকের জন্য ড্রপবক্সের আপডেট সংস্করণে অবশ্য আইফটো থেকে সরাসরি ড্রপবক্সে ছবি কপি করার সুবিধাও প্রদান করবে।