আম পাকে লাল হয়ে কালো হয়ে জাম
লিচু ফল ছোট তবু বেশি তার দাম।
কাঁঠালটা ভারি-ভুরি মোটা তার চাম
শোনা যায় মুখে মুখে জাতীয় সে নাম।
আরেকটা ভারী ফল উপরে সবুজ
ভিতরটা লালে লাল নাম তরমুজ।
পেয়ারা ডালিম আর পেঁপে জামরুল
এইসব ফলে আছে পুষ্টি অতুল।
মৌসুমি ফল খুব উপকারী ফল
খেলে হয় শরীরটা সুস্থ সবল।