পপির নোটবুক
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ১৯:৫০
একটি নোটবুক। যেখানে রয়েছে একজন নারীর ফেলে আসা জীবনের অনেক অধ্যায়ের কথা। ভালোবেসে বিয়ে করা মানুষটি হঠাত্ বদলে যায়। তাকে মেরে ফেলার জন্য সন্ত্রাসী ভাড়া করেন মেয়েটির স্বামী। ‘নোটবুক’ নামে ঈদের একটি বিশেষ টেলিফিল্মে নির্যাতিত মেয়েটির ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়িকা পপি। সাংবাদিক ও নাট্যনির্মাতা রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় এই টেলিফিল্মটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে ঢাকা, সৈয়দপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন লোকেশনে। টেলিফিল্মটিতে পপি ছাড়াও আরও একজন চিত্রনায়িকা অভিনয় করেছেন। তার নাম সুমনা সোমা। আরও অভিনয় করেছেন শাহাদাত্। সাথে রয়েছেন—আবীর খান, মাহবুবা রেজানুর, সৈয়দ ইকবাল, প্যারিস, সুকর্ণ আহমেদসহ অনেকে। এটিএন বাংলার ঈদের বিশেষ টেলিফিল্ম হিসেবে এটি নির্মিত হয়েছে।