জেল থেকে ছুটি পেলেন সঞ্জয় দত্ত!

বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত জেল থেকে ছুটি পেলেন। পায়ের চিকিত্সার জন্য মেডিক্যাল গ্রাউন্ডে ১৪ দিনের ছুটি দেওয়া হলো তাকে। নিজের বন্ধুর বিমানে করে ঘরে পৌঁছেছেন তিনি। জেল থেকে বের হয়ে মিডিয়ার সামনে তিনি তার ভক্তদের ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তার এই ছুটি নিয়ে অনেকেই সংশয়ে আছেন। কেননা, এই ছুটি প্যারোলে মুক্তি হয়ে যেতে পারে। উল্লেখ্য, বেআইনি অস্ত্র তার বাড়িতে লুকিয়ে রাখা এবং মুম্বাই বিস্ফোরণে দোষী সাব্যস্ত হন তিনি। তাই ৫ বছরের জেল হয়। আগেই দেড় বছর জেলে কাটিয়েছেন তিনি। তাই আর সাড়ে তিন বছর তাকে জেলে থাকতে হবে। পুনের ইয়েরওয়াড়া জেলেই কেটেছে বিগত মাসগুলো।