‘পঞ্চ প্রেমিক’-এ রেজাউল

‘পঞ্চ প্রেমিক’ ধারাবাহিকে গোল্লা চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন রেজাউল করিম। বর্তমানে তার অভিনীত ৭টি ধারাবাহিক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। নোয়াখালী লক্ষ্মী নারায়ণপুর থিয়েটারে দীর্ঘ আট বছর কাজ করার পর রেজাউল করিম ঢাকার মঞ্চে পা রাখেন। ঢাকা মঞ্চ থিয়েটারে একের পর এক আলোচিত নাটকে অভিনয় করে রেজাউল করিম নিজের অবস্থানকে করে তোলেন অনেকটাই দৃঢ়। এ পর্যন্ত তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হলো—ফেরদৌস হাসানের ‘কাজরী’, মোহন খানের ‘নায়িকা সংকট’, বেলাল আহমেদের ‘তরিক আলী হাডারী’, হিমু আকরামের ‘জয়নাল জাদুকর’, সৈয়দ আওলাদের ‘শূন্য বাড়ি’, কায়সার আহমেদের ‘মন রঙিলা’।