ভিয়েতনামে টাইফুনের
আঘাতে তিনজনের
মৃত্যু, আহত ৩৫
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২০:০৮
ভিয়েতনামে মধ্যাঞ্চলে সোমবার বিকালে টাইফুনের আঘাতে অন্তত তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩৫ জন আহত হয়। এছাড়া টাইফুনের আঘাতে প্রায় ৯৫ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যা ও ঝড় নিয়ন্ত্রণ বিষয়য় কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার এক রিপোর্টে জানায়, টাইফুনের আঘাতে তিনজনেরই মৃত্যু হয় কুয়াং বিনথ প্রদেশে। রিপোর্টে আরো বলা হয়, ঘর-বাড়ি ছাড়াও রাস্তাঘাট ও ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। দমকা হাওয়া ও ভারি বর্ষণে জাতীয় বিদ্যুত্ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেক এলাকায় বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে যায়।