মহেশপুরে উদ্ধার হয়নি স্কুল ছাত্রী

স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয় স্কুল ছাত্রী শারমিনকে (১৪)। ঘটনার এক সপ্তাহ পার হলেও থানা-পুলিশ উদ্ধার করতে পারেনি স্কুল ছাত্রী শারমিনকে। তবে উদ্ধার তত্পরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার উপজেলার আদমপুর গ্রামের মোশারফ হোসেনের কন্যা স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। পথিমধ্যে একই এলাকার খোরশেদ আলীর ছেলে মুনছুর আলী (২০) ও তার সহযোগীরা মিলে মাইক্রোবাস যোগে ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মেয়ের পিতা ৪ জনের নাম উল্লেখ করে মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে। মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, অপহূত স্কুল ছাত্রীর সাথে মুনছুরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তাকে উদ্ধারে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।