মদনে দুই পক্ষের
সংঘর্ষে আহত ১৫
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২১:১০
সোমবার উপজেলার কুটুরিকোনা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয় ১৫ জন। উপজেলার কুটুরিকোনা গ্রামে হাঁসের বাচ্চা হ্যাচারী সমিতির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন যাবত্ ইয়াছিন ও কারিমের পক্ষের লোকজনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার একই গ্রামের মাজু মিয়ার তিন ভাই ইয়াছিনের পক্ষ নিলে কারিমের পক্ষের লোকজনের সাথে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের হাদিস মিয়া, মাজু মিয়া, এলাই মিয়া, সপু মিয়া, হেলেনা এবং ওপর পক্ষের আরাধন, কারিম ও হারুন আহত হয়ে মদন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এ ব্যাপারে মদন থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, আহত আরাধনের ছেলে শহীদ মিয়া বাদী হয়ে ইয়াছিনসহ আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।