সখীপুরে স্বর্ণের দোকানে ডাকাতি কর্মচারি খুন
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২১:১২
সখীপুরে দোকানের কর্মচারী অজিত সরকারকে খুন করে অর্ধকোটি টাকার স্বর্ণ লুট করে নিয়ে গেছে ডাকাতদল। নিহত অজিত সরকার উপজেলার হাতিবান্দা গ্রামের বিশ্বনাথ সরকারের ছেলে। গতকাল মঙ্গলবার ভোররাতে সখীপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন শ্রী কৃষ্ণ জুয়েলারী ওয়ার্কশপে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নাইটগার্ড এবাদুল্লাহ ডেকোরেশন কর্মী সৌরভ পোদ্দার, সুলতান মিয়া ও ইমন নামের চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জানা যায়, দোকান মালিক শ্রী গোবিন্দ লাল কর্মকার সোমবার রাত ১২টা পর্যন্ত ডেকোরেশনের কাজ করে প্রতিদিনের মতো কর্মচারী অজিতকে রেখে বাসায় চলে যান। মঙ্গলবার সকালে আরেক কর্মচারী বিকাশ চন্দ্র কর্মকার শার্টার সামান্য উঠানো দেখে দোকানে ঢুকে। পরে ভিতরে অজিতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিত্কার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে সখীপুর থানায় মামলা হয়েছে।