হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনে গেছেন আইজিপি

পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে কেনেডি স্কুলে ‘ন্যায় বিচারের উন্নয়ন ও নির্দেশনা’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা ও সম্মেলনে অংশগ্রহণের জন্য গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এ সম্মেলনে তিনি ২ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের অপর সদস্য হলেন সিআইডির ডিআইজি সাইফুল আলম। হার্ভার্ড কেনেডি স্কুলে ৫ দিনব্যাপী এ কর্মশালা ও সম্মেলন আগামী ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।