বোল্ট-ফারাহ বর্ষসেরা অ্যাথলেট?

আইএএএফ ২০১৩ বর্ষসেরা বিশ্বসেরা এ্যাথলেটের সংক্ষিপ্ত ১০ জনের তালিকায় রয়েছেন বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়ন জ্যামাইকার উসাইন বোল্ট এবং ব্রিটেনের মোহাম্মদ ফারাহ। উভয় ক্রীড়াবিদই সদ্য সমাপ্ত মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশীপে তাদের প্রাধান্য অক্ষুণ্ন রেখেছেন। বোল্ট ১০০ ও ২০০ মিটারে এবং ফারাহ পাঁচ হাজার ও দশ হাজার মিটার দৌড়ে স্বর্ণ পদক জয় করেছেন। মহিলা বিভাগের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন জ্যামাইকার শীর্ষ সিপ্রন্টার শেলি এ্যান-ফ্রেজার-প্রাইস এবং দীর্ঘ দূরত্বের দৌড়বিদ ইথিওপিয়ার মেসেরেত ডিফার তিরুনেস দিবাবা। নির্বাচনের পর এই দশজনের তালিকা থেকে সেরা তিনজনকে বাছাই করা হবে। আগামী ১৬ নভেম্বর আইএএএফ’র অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।