ডিআরইউ ক্রিকেট
ইনকিলাব ও খাস খবর জয়ী
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২১:৪৫
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘ওয়ালটন-ডিআরইউ’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় গতকাল মঙ্গলবার জিতেছে দৈনিক ইনকিলাব ও খাসখবর।
দৈনিক ইনকিলাব (৯০/৩) এদিন ৫৮ রানে রাইজিংবিডিডটকমকে (২৮/৫) হারায়। বিজয়ী দলের রবিন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান। অপর ম্যাচে দৈনিক আমাদের অর্থনীতিকে (৬৮/০) পাঁচ উইকেটে পরাজিত করে খাসখবর (৬৯/০)। জয়ী দলের আসাদুজ্জামান সম্রাট হন ম্যান অব দ্য ম্যাচ। এছাড়া দৈনিক আজকালের খবর মাঠে না আসায় দৈনিক অর্থনীতি প্রতিদিন এবং দৈনিক আমার দেশ মাঠে না আসায় দৈনিক মানবজমিন ওয়াক ওভার পায়। আরবি গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল মঙ্গলবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হয়েছে এ প্রতিযোগিতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের অপারেটিং ডাইরেক্টর উদয় হাকিম, ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরী, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ওয়ালটনের অতিরক্ত পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, ডেপুটি ডাইরেক্টর ফিরোজ আলম, বিসিবির পরিচালক জালাল ইউনুস, লোকমান হোসেন ভুঁইয়া, সিসিডিএমের ভাইস-চেয়ারম্যান হানিফ ভুঁইয়া প্রমুখ।