ভূমি কমিশন বাতিলের দাবিতে বান্দরবানে সমাবেশ

বিতর্কিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন বাতিলের দাবিতে বান্দরবানে মানববন্ধন ও সমাবেশ করেছে বাঙালি ছাত্র পরিষদসহ বাঙালিদের অধিকার আদায়ের সংগঠনগুলো। গতকাল মঙ্গলবার প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতশত মানুষ অংশ নেয়। পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান সমঅধিকার আন্দোলনের সভাপতি সেলিম আহমেদ চৌধুরী, পাহাড়ী বাঙালি সংহতি পরিষদের সভাপতি আব্দুর রহমান মানিক, বাঙালি ছাত্র পরিষদের সভাপতি কামরান ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমসহ বাঙালি নেতারা।