হাঙ্গেরিতে রাস্তায় ঘুমানো নিষিদ্ধ
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২২:২২
রাস্তা থেকে ছিন্নমূলদের সরাতে হাঙ্গেরিতে রাস্তায় ঘুমানো নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। দেশটির রাজধানী বুদাপেস্টসহ কয়েকটি শহরের রাস্তায় কয়েক হাজার ছিন্নমূলের বাস রয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
আইন অমান্য করলে জরিমানা গুনতে হবে এবং কারাগারে যেতে হবে। সমালোচকরা বলছেন, এর ফলে দেশটিতে অপরাধ প্রবণতা বেড়ে যাবে। তবে সরকার বলছে, আশ্রয়হীনদের জন্য অনেক বাসস্থান তৈরি আছে। তারা সেখানে গিয়ে থাকতে পারবে।- বিবিসি