২৪ অক্টোবরের পর গণআন্দোলন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আগামী ২৪ অক্টোবরের পর জনগণ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ১৮ দলের নেতাকর্মী ও আলেমদের মুক্তি এবং সরকারের পদত্যাগের দাবিতে গণআন্দোলন শুরু করবে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তিনি একথা বলেন। রফিকুল ইসলাম খান বলেন, রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে সংসদের চলতি অধিবেশনেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল করতে হবে। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। নির্বাচনী কোন প্রতিশ্রুতিই পূরণ করতে পারেনি।-প্রেস বিজ্ঞপ্তি