প্রধানমন্ত্রী ১১ অক্টোবর গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার উদ্বোধন করবেন
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২২:২২
বহুল প্রত্যাশিত গুলিস্তান-যাত্রাবাড়ি ফ্লাইওভার উদ্বোধন করা হবে আগামী ১১ অক্টোবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ বেসরকারি বিনিয়োগে নির্মিত দেশের বৃহত্তম এই ফ্লাইওভারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গতকাল মঙ্গলবার ফ্লাইওভার উদ্বোধনের ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি প্রদান করেন। ফ্লাইওভারটির নির্মাণ কাজে আমেরিকান প্রযুক্তি ও নির্মাণ পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এর নির্মাণে ব্যয় দাঁড়িয়েছে ২ হাজার ১০৮ কোটি টাকা। তবে এতে সরকারের কোন অর্থ ব্যয় হয়নি।