আগামীকাল বরগুনা-২ আসনের উপ-নির্বাচন
বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি ও বেতাগী সংবাদদাতা
প্রকাশ : ০১ অক্টোবর ২০১৩, ২২:২৩
আগামীকাল অনুষ্ঠিত হবে বরগুনা-২ আসনের উপ-নির্বাচন। প্রচার-প্রচারণার শেষ দিনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শওকাত হাচানুর রহমান রিমন গতকাল পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। বাংলাদেশ ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী গোলাম সারওয়ার হিরুও বামনা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
জেলা রিটার্নিং অফিসার মোস্তফা ফারুক জানান, রাত-দিন নির্বাচনী কাজ নিয়ে তাদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে। আসনটিতে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৩১ হাজার ১৭৩ জন। মোট ৯৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে।