দুটো রাত পাশাপাশি

ভিন্নধর্মী গল্প নিয়ে আসছে ঈদের জন্য নির্মিত হলো নাটক ‘দুটো রাত পাশাপাশি’। এই নাটকটি নাট্যরূপ ও পরিচালনা করেছেন সাগর জাহান। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। এর লোকেশন ঘুরে এসে লিখেছেন খালেদ আহমেদ জাহিদের স্ত্রী রোজি এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকেই প্রতি রাতে কাকে যেন খুঁজে বেড়ায় সে। স্ত্রী রোজি মারা যাওয়ার আগে বলে গিয়েছিল তার মতো একটি মেয়ে আসবে তার জীবনে। সে কথা মাথায় রেখে প্রতি রাতে বিভিন্ন জায়গায় নিজের স্ত্রীর মতো একটি মেয়ে খুঁজে বেড়ায় জাহিদ। কিন্তু শেষমেশ তার এক পতিতার সাথে পরিচয় হয়। তাকেই সবচেয়ে আপন মনে হয় জাহিদের। এ নিয়েই নাটকটির গল্প। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন অপি করিম, নুশরাত ইমরোজ তিশা, ইরেশ যাকেরসহ আরও অনেকে। সম্প্রতি উত্তরার বিভিন্ন লোকেশনে এই নাটকের শুটিং হয়েছে। তিশা বলেন, ‘এ নাটকে আমি একজন পতিতার চরিত্রে অভিনয় করেছি। এখানে ইরেশের সাথে এক রাতে আমার পরিচয় ঘটে। এরপর ঘটে নানা ঘটনা। দর্শকরা নাটকটি দেখুক, এটাই আমি চাই।’ নাটকের পরিচালক সাগর জাহান বলেন, ‘এর গল্পের পটভূমি সব কিছুই করা হয়েছে খুবই বাস্তব জীবনের গল্প নিয়ে। যা নিঃসন্দেহে একটা আলাদা অনুভূতির জন্ম দেবে দর্শকদের মাঝে।’ ‘দুটো রাত পাশাপাশি’ নাটকটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে।