অ্যালবাম

হাওয়ায় শোনা যায় অগ্নিবীণা বাজারে নিয়ে এসেছে রোকন শাহরিয়ারের একক অ্যালবাম ‘হাওয়ায় শোনা যায়’। মোট দশটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে ‘মেঘ ছুঁয়েছে অট্টালিকা’, ‘চাঁদের বুড়ি’, ‘হাওয়ায় শোনা যায়’, ‘হায় চিল’, ‘ফেসবুক’, ‘গ্লোবাল ওয়ার্মিং’, ‘পাল তুলে দাও’, ‘সময় আবর্তে’, ‘রাস্তার স্বপ্ন’, ‘চাঁদের বুড়ি’। গানগুলোর কথা-সুর-কণ্ঠ দিয়েছেন রোকন শাহরিয়ার। এর মধ্যে বব ডিলানের ‘blowing in the wind’ ছায়া অবলম্বনে ‘হাওয়ায় শোনা যায়’ এবং জীবননান্দ দাশের ‘হায় চিল’ কবিতা অবলম্বনে ‘হায় চিল’ গানটি করা হয়েছে। গ্রামীণফোন, রবি, সিটিসেল, এয়ারটেল ও বাংলালিংকের গ্রাহকরা গানগুলো রিংব্যাকটোন হিসেবে সেট করতে পারবেন। হূদয় নদী লেজার ভিশন বাজারে নিয়ে এসেছে অনুপ বড়ুয়ার একক অ্যালবাম ‘হূদয় নদী’। মোট বারটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। গানগুলো হচ্ছে ‘হূদয় নদী’, ‘বন্ধু তুমি আছ আমার অন্তরে’, ‘তোমার চোখে বৃষ্টি এল’, ‘কাউকে দুঃখ দিয়ে’, ‘আন্ধার রাইতে’, ‘পারা আর না পারাতে’, ‘একটা লাল গোলাপ’, ‘প্রথম কথাগুলো’, ‘সন্ধ্যালগনে’, ‘একবারও বুঝলে না আমাকে’, ‘তুমি তো ফিরে চাইলে না’, ‘রাতের বুকে’। গানগুলো লিখেছেন জীবক বড়ুয়া, দেলোয়ার আরজুদা শরফ, অনুপ বড়ুয়া, মারুফ আহম্মেদ, আসিফ ইকবাল, মুনসী ওয়াদুদ, মো. দেলোয়ার, সেলিম বিন সালেহ। আর সুর করেছেন অনুপ পড়ুয়া, বাসু, পিলু খান, নজরুল ইসলাম। সংগীতায়োজন করেছেন অনুপ বড়ুয়া, মানাম আহমেদ, আলী আকবর রুপু, বাপ্পা মজুমদার, নজরুল ইসলাম।