‘রহিম বাদশা ও রূপবান’ পরিবেশিত
মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ১৮:০২
হবিগঞ্জ
হবিগঞ্জে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক উত্সবের ৫ম দিনে গত শনিবার রাতে ‘রহিম বাদশা ও রূপবান’ যাত্রাপালা পরিবেশন করা হয়। শায়েস্তাগঞ্জ খোয়াই অপেরা পরিবেশিত এ যাত্রাপালা দেখার জন্য হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। এ উপলক্ষে হবিগঞ্জ কালেক্টরেট ভবন প্রাঙ্গণের নিমতলায় জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম। উল্লেখ্য, জেলা প্রশাসনের উদ্যোগে গত ২৪ সেপ্টেম্বর থেকে হবিগঞ্জে ৭ দিনব্যাপী সাংস্কৃতিক উত্সব অনুষ্ঠিত হচ্ছে। এতে বিভিন্ন দিন রবীন্দ্র-নজরুল স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, যাত্রা ও পালা গানের আয়োজন করা হয়েছে। প্রতিদিনই বিপুল সংখ্যক দর্শক এ অনুষ্ঠানগুলো উপভোগ করছেন।