লালন সংগীতের মধ্য দিয়েই শেষ হলো মেলা
জয়নাল আবেদীন, গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ১৮:০৩
টাঙ্গাইল
টাঙ্গাইলের মধুপুরে লালন সংগীতের মধ্যদিয়ে শেষ হল টিআইবির তথ্যমেলা
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় লালন সংগীতের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনের তথ্যমেলা। উপজেলা পরিষদ চত্বরে টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি আয়োজিত এ তথ্য মেলা গত ২৬ সেপ্টেম্বর উদ্বোধন করেন জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবসকে কেন্দ্র করে আয়োজিত মেলায় ৩৫টি স্টল অংশ নেয়। সমাপনী দিবসে কুষ্টিয়ার লালন শাহের সত্যধাম আখড়ার শিল্পীরা লালন ও বাউল গান পরিবেশন করেন।