অপরাজিত আয়োজিত কবিতা উত্সব
আব্দুল মান্নান ভূইয়া, শেরপুর (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ : ০২ অক্টোবর ২০১৩, ১৮:০৩
বগুড়া
বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় কবিতা উত্সব ২০১৩’। প্রাণোচ্ছল এই অনুষ্ঠানটির আয়োজন করেছিল বগুড়ার শেরপুর থেকে প্রকাশিত সাহিত্য ভাবনার ছোট কাগজ ‘অপরাজিত’। গত ২০ সেপ্টেম্বর শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উত্সব কমিটির আহ্বায়ক নাহিদ হাসান রবিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাছিম উদ্দিন মালিথা, কবি লতিফ জোয়ার্দার, কবি শিবলী মোকতাদির, কবি রফিকুল ইসলাম শামীম ও কবি রিয়াল রোমেল। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন উত্সব কমিটির প্রধান উপদেষ্টা মিনতি কুমার রায়, যুগ্ম আহ্বায়ক লতিফ আদনান, সদস্য সচিব এসএম বেলাল হোসেন, নির্বাহী সদস্য এসএম মামুন জাহান পল্লব, রনি বর্মন, শাহ্ আলম, কবি আবদুর রশীদ চৌধুরী, ড. আমিনুল ইসলাম, ড. ফজলুল হক তুহিন, কবি মুকুল কেশরী, কবি জয়ন্ত দেব, কবি ডেইজী আহমেদ, কবি জিএম হারুন, কবি এইচ আলীম, কবি অনামিকা তাবাসসুম, কবি কামরুন নাহার রেনু, কবি নূর-ই-হাসিন্ দিশা, কবি জুবাইদা নাহার, কবি কুমকুম কবীর, কবি আলমগীর কবীর হূদয় ও দেশের বিভিন্ন জেলার দুই শতাধিক কবি। সকাল ৯টায় শেরপুর উপজেলা পরিষদ চত্বর কানায় কানায় ভরে ওঠে কবিদের পদচারণায়। বিভিন্ন উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত কবিরা একে অন্যের সাথে আড্ডায় মেতে ওঠেন। সকাল ১০টায় অনুষ্ঠানের সভাপতি প্রধান আয়োজক নাহিদ হাসান রবিনের উদ্বোধনী ঘোষণার মাধ্যমে শুরু হয় সমকালীন সাহিত্য আলোচনা ও স্বরচিত কবিতা পাঠ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোস্তফা বাবু, রায়হানা তাবাস্সুম উত্তমা ও জান্নাতুল ফেরদৌস তৃষা।
দিন ভর কবিতা পাঠের পর উপস্থিত কবিদের মাঝে বিভিন্ন বিষয়ে ১৫৮ জন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।