গ্যালাক্সি নোট ৩ বাজারে

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখা অফিস সম্প্রতি গ্রামীণফোনের সাথে যৌথভাবে উদ্বোধন করেছে স্যামসাং গ্যালাক্সি নোট ৩। ৫.৭ ইঞ্চি এফএইচডি এসঅ্যামোলেড ডিসপ্লে, এয়ার কমান্ড, ম্যাগাজিন, স্ক্র্যাপবুকারস, ১৩ মেগাপিক্সেল ক্যামেরাসহ এর দাম ৬৯,৯০০ টাকা। চলতি অক্টোবরের শেষে নির্বাচিত স্টোরে পাওয়া যাবে গ্যালাক্সি গিয়ার। বনানীর স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে গ্যালাক্সি নোট ৩ উদ্বোধন করা হয় প্রি বুকিং করা গ্রাহকদের জন্য। এ সময় উপস্থিত ছিলেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর সিএস মুন, জেনারেল ম্যানেজার এসএইচ সং, সাউথ ওয়েস্ট এশিয়া পিএম গ্রুপের মোবাইল কমিউনিকেশন সিনিয়র ম্যানেজার ইউবিওম য়োন ও হেড অফ মোবাইল হাসান মেহদী এবং ট্রান্সকম গ্রুপের ডিরেক্টর আরশাদ ওয়ালিউর রহমান ও ট্রান্সকম মোবাইলের সিওও আরশাদ হক।